যাঁরা মক্কা-মদিনায় বেশি দিন থাকতে চান — বিশেষ করে রমজানে বা আত্মীয়ের কাছে — তাঁদের জন্য ৮০ থেকে ৮৫ দিন মেয়াদের উমরাহ ভিসা। আমরা ভিসা ও টিকিটের ব্যবস্থা করি; হোটেল ও যাতায়াত আলাদা সেবা হিসেবে যোগ করা যায়।
যা যা থাকছে
- প্যাকেজের সাথে থাকবে যাওয়া আসার টিকেট এবং ভিসা । তাছাড়াও যাত্রীদের সুবিধার জন্য থাকবে
- ১। বাসায় ফিঙ্গারের ব্যবস্থা
- ২। এয়ারপোর্টের টিকেট ভিসা পাসপোর্ট ডেলিভারির ব্যবস্থা
- ৩। রিয়াজুল জান্নাহ'র পারমিট
- ৪। উমরাহর হাদিয়া সামগ্রী
যা যা লাগবে
- ৮৫ দিনের ওমরাহ ভিসায় যা যা প্রয়োজন
- ১। যাত্রীর মূল পাসপোর্ট ও পাসপোর্ট কপি।
- ২। স্ত্রীর ক্ষেত্রে নিকাহনামা কপি।
- ৩। এনআইডি কার্ডের কপি বা এনআইডি না থাকলে জন্ম নিবন্ধন কপি।
- ৪। এক কপি পাসপোর্ট সাইজের ছবি।
- ৫। প্রবাসীর পাসপোর্ট কপি ও ডিজিটাল ইকামা কপি।
- ৬। অভিভাবকের এনআইডি কপি ও এক কপি পাসপোর্ট সাইজের ছবি।
- বিঃদ্রঃ যাত্রীর অভিভাবক হতে পারবেন-
- শুধুমাত্র যাত্রীর বাবা-মা, শশুর-শাশুড়ি, আপন ভাই বা বোন, অথবা স্বামীর আপন ভাই বা বোন
- এই ৮ জনের মধ্যে হতে যেকোন একজন অভিভাবক বা গ্যারেন্টার হতে পারবে।

